গোপালগঞ্জে মটর সাইকেল দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী নিহত, আহত এক

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ২ স্কুল শিক্ষার্থী নিহত ও আহত হয়েছে আরেক শিক্ষার্থী।নিহতরা হলো-মটরসাইকেল চালক ইছাখালী দক্ষিনপাড়া গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ(১৪)ও একই গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির(১৪)।

নিহত মারুফ শেখ জালালাবাদ ইউনিয়নের পাঁচুরিয়া আলিয়া মাদ্রাসা এবং বাঁধন ফকির খালিয়া ইউনাইটেড একাডেমীর নবম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর-খোলঘাট আঞ্চলিক সড়কের দুর্গাপুর নামক স্থানে একই মটরসাইকেলে তিন বন্ধু খালিয়া হতে দুর্গাপুর বাজার যাওয়ার পথে মোটরসাইকেলের অতিরিক্ত গতি থাকায় এবং নিয়ন্ত্রণ  হারিয়ে ফেলে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে তিনজনই মারাত্মক আহত হয়।

immage 1000 02

স্থানীয়রা তাদেরকে মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরতঃ চিকিৎসক ডাঃ বিচিত্র কুমার বিশ্বাস মারুফ শেখ ও বুলবুল ফকিরকে মৃতঃ ঘোষনা করেন।অপর আহতের পরিচয় এখেনো পাওয়া যায়নি। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর