গোপালগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ধর্ষক গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সিরিয়াল ধর্ষক মনোতোষ মধু(২৪)কে গ্রেফতার করছে র‌্যাব-৬।

শুক্রবার রাতে তাকে সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকা থেকে আটক করে র‌্যাব-৬(সদর কোম্পানি)খুলনার একটি চৌকস আভিযানিক দল।

র‌্যাব সূত্র জানিয়েছে, গত ৪ অক্টোবর ওই শিশুর বাবা বাড়ির পাশের দোকানে গেলে সে ঘরে একাই থাকে।দরজা বন্ধ না করেই বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে সে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে সিরিয়াল ধর্ষক মনতোষ মধু ঘরে প্রবেশ করে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।

শিশুটি চিৎকার করলে সিরিয়াল ধর্ষক শিশুটির নাক-মুখ হাত দিয়ে আটকে ধরে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। আঘাতে ভিকটিম অজ্ঞান হয়ে গেলে আসামি ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

শিশুটিকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে শিশুটির পিতা গত ৮ অক্টোবর কোটালীপাড়া থানায় মামলা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদরের গান্ধিয়াশুর এলাকা তেকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী সিরিয়াল ধর্ষক মনোতোষ মধু (২৪)কে গ্রেফতার করে র‌্যাব-৬। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ চেষ্টার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

সিরিয়াল ধর্ষক মনোতোষকে কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।তার বিরুদ্ধে আগেও এধরনের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে বলে জানাগেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর