গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ইন্টার ডিসিপ্লিনারি সামিট শুরু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

দেশের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) দুই দিনব্যাপী ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট ২০২৬’ শুরু হয়েছে আজ শুক্রবার। যেখানে সাতটি বিষয়ভিত্তিক অধিবেশনে নির্বাচিত ৬৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।
‘বৈশ্বিক প্রভাবের জন্য চিন্তার মিলন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো গবেষকদের মিলনমেলার আয়োজন করে জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। এসময় তিনি বলেন, জ্ঞানের কোনো সীমা পরিসীমা নেই। আমরা প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই। প্রতিনিয়ত কিছু না কিছু শিখি। সেকারণে এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই আয়োজন গবেষণায় আগ্রহীদের উৎসাহিত করার পাশাপাশি অন্যদেরও অনুপ্রাণিত করবে। এই গবেষণা সম্মেলন শিক্ষার্থীদের জীবনে পাথেয় হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সজীব বালা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস এম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব।

সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নিয়াজ আল হাসান জানান, সম্মেলনে সাতটি বিষয়ভিত্তিক অধিবেশনে শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা হবে।

প্রথম দিনে তিনটি এবং দ্বিতীয় দিনে চারটি সেশন অনুষ্ঠিত হবে। এতে ৬৬টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। যেগুলো ম্যাগাজিন আকারে প্রকাশ করা হবে।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও গোবিপ্রবির স্বনামধন্য শিক্ষকগন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর