জমি ও মার্কেট দখলের পাঁয়তারা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কাশিয়ানী প্রতিনিধি।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি ও মার্কেট দখলের চেষ্টা এবং ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মার্কেট মালিক সৌদি প্রবাসী আবুল বাশার মুন্সীর স্ত্রী রেশমা বেগম।

মঙ্গলবার উপজেলার রাতইল ইউনিয়নের ধূসর বটতলা রাফি মার্কেটের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মার্কেট মালিকের ভাগ্নে মো. সজীব সরদার।

বক্তব্যে তিনি বলেন, রাতইল গ্রামের  বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের ছেলে আবুল বশার ও শরীফ মুন্সী ধূসর বটতলা এলাকায় ১০ বছর আগে ৯ শতাংশ জমি কিনে সেখানে পাকা মার্কেট নির্মাণ করে ব্যবসা করে আসছেন। সম্প্রতি ওই জমির পার্শ্ববর্তী মালিক একই গ্রামের দিপু মুন্সী গং জমির মালিকানা দাবি করে জোর পূর্বক জমি ও মার্কেট দখলের পাঁয়তারা করছেন। গত ২০ ফেব্রুয়ারি আমাদের জমি ও মার্কেটের মালিকানা দাবি করে ও সৌদি প্রবাসী শরীফ মুন্সীকে জড়িয়ে মিথ্যা অপবাদ দিয়ে দীপু গং একটি সংবাদ সম্মেলন করেন। যাহা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত হয়। আমি প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, আমি এই ভূমি দস্যুদের হয়রানী থেকে বাঁচতে ও সম্পত্তি রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সাংসদ সদস্য, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর