জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বশেমুরবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মোহনা রিপোর্ট।।

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদযাপনের অংশ হিসাবে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব ২২ অক্টোবর ২০২০ সকাল ১১.৩০টায় বিশ^বিদ্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহজাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর রফিকুন্নেসা আলী, আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. মো: নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মো: রাজিউর রহমন, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, বিশ^বিদ্যালয় প্রকৌশলী ইঞ্জি: এসএম এস্কান্দার আলী, বৃক্ষরোপণ ও ল্যান্ড স্কেপিং কমিটির সভাপতি তছলিম আহম্মেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে ফলদ, বনজ ও সৌন্দর্যবর্ধনকারী প্রায় ৫০০টি বৃক্ষের চারা রোপণ করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর