টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানালেন ঢাকা-১৮ আসনের নব-নির্বাচিত এম.পি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা-১৮ আসানের নব-নির্বাচিত সংসদ সদস্য মোঃ হাবিব হাসান।

আজ বৃহস্পতিবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখে স্বাক্ষর করেন।

এ সময় ঢাকা মহানগর উত্তরের সাধারন সম্পাদক এস.এম মান্নান কচি, যুগ্ম-সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুল ইসলাম মিজুসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নব-নির্বাচিত এমপি হাবিব হাসান বলেন, তিনি কোন প্রকার দূর্নীতি ও সন্ত্রাসকে প্রশ্রয় দেবেন না। একই সাথে আমৃত্যু জনগনের খেদমত করে যাবেন বলে জানান।

বিএনপি’র সরকার পতনের আল্টিমেটাম প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তরের সাধারন সম্পাদক এস এম মান্নান কচি বলেন, বিএনপিকে জনগন প্রত্যাখান করেছে। কোন নির্বাচনে জনগন তাদেরকে ভোট দেন না। তাই প্রতিটি নির্বাচনে বিএনপি’র প্রার্থীরা পরাজিত হচ্ছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর