টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের শ্রদ্ধা, শপথ ও প্রথম সভা অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -
মোহনা রিপোর্ট।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নবগঠিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারন সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, তাঞ্জিল শাকিল জয়, নির্মল ব্যানার্জি, যুগ্ম-সাধারন সম্পাদক মোবাশ্বের হোসেন চৌধূরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল সায়েম, আরিফুর রহমান টিটু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে, এম, মনোয়ারুল  ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীর সামনে নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান সংগঠনের সাধারন সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।
এরপর টুঙ্গিপাড়া বিজয় রেস্ট হাউজ মিলনায়তনে নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। প্রথম সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর