ট্রাক নিয়ে ভেঙ্গে পড়েছে স্লুইচ গেট, যান চলাচল বন্ধ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মালবোঝাই একটি ট্রাক নিয়ে ভেঙ্গে পড়েছে  স্লুইস গেট। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।

আজ রবিবার (১৩ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলার পয়সারহাট-রামশীল সড়কের রামশীল ইউনিয়নের শশিকর এলাকায় এ ঘটনা ঘটে।

জানাগেছে, সকাল সাড়ে দশটার দিকে ঢাকা থেকে আসা মালবোঝাই একটি ট্রাক পয়সার হাটে যাচ্ছিল। এ সময় ট্রাকটি পয়সারহাট-রামশীল সড়কের রামশীল ইউনিয়নের শশিকর এলাকায় পৌঁছে স্লুইচ গেটটি পার হতে গেলে স্টিলের পাত ভেঙে গিয়ে ট্রাকের পিছনের চাকা খাদে পড়ে যায়। স্লুইচ গেটটি ভেঙ্গে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় চরম দূর্ভোগে পড়ছে পয়সারহাট ও শশীকর গ্রামসহ উত্তর কোটালীপাড়ার এলাকাবাসী।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের অধীনে সংযোগ খালে পার্শ্ববর্তী বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা ও মাদারীপুর জেলার কালকিনি উজেলার নিন্মাঞ্চলের পানি নামার জন্য বরিশাল পানি উন্নয়ন বোর্ড স্লুইচ গেটটি নির্মান করে। দীর্ঘ দিন যাবত এটি ঝুঁকিপূর্ণ ছিলো এবং স্লুইস গেটটির যন্ত্রাংশও প্রায় অকেজো।

ওই সড়ক দিয়ে চলাচলরত রামশীল ইউনিয়নের কমল তালুকদার ও মনোরঞ্জন তালুকদার বলেন, মালবাহী একটি ট্রাক স্লুইচ গেটের উপর উঠলে একটা অংশ ভেঙ্গে যায়। এতে সেখানে ট্রাকটি আটকে থাকায় যান চলাচলতো দূরের কথা পাঁয়ে হেটে পার হওয়া যাচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছে কয়েকটি গ্রামের মানুষ। দ্রুত ট্রাকটি সরিয়ে সম্পূর্ণ মেরামত করার দাবী জানিয়েছেন তারা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর