দুদক থেকে মুকসুদপুরের দু শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি।।

মুকসুদপুরে দুজন দু:স্থ অথচ মেধাবি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। ৬ ডিসেম্বর রবিবার বিকেলে মুকসুদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এই দু’ মেধাবি শিক্ষার্থীর হাতে বৃত্তির ১ম ছয় মাসের নগদ ৬ হাজার টাকা করে ১২ হাজার টাকা তুলে দেয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত আলী মোল্যা, সরকারি সাবের মিয়া জসিমুদ্দীন মডেল উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক হায়দার হোসেন উপস্থিত থেকে এই দু শিক্ষার্থীকে টাকা বিতরণ করেন। বৃত্তিপ্রাপ্ত এই দু শিক্ষার্থী হলো এসজে হাই স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী মিনহাজুর রহমান, ৮ম শ্রেণীর শিক্ষার্থী কণা খানম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক হায়দার হোসেন জানিয়েছেন ২০১৯ সালে মে মাসে মিনহাজুর রহমান ও কণা খানম খানম কে বাছাই করে তাদের বৃত্তি দেয়ার সুপারিশ করে দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছিল।
উল্যেখ্য, মিনহাজুর রহমানের পিতা মিজানুর রহমান গত ৫ বছর আগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যায় যায়, মাতা লাবনী বর্তমানে একটি কেজি স্কুলে শিক্ষকতা ও টিউশনি করে জীবিকা নির্বাহ করে। তাদের বাড়ী মুকসুদপুর উপজেলা প্রভাকরদী গ্রামে। অপরদিকে কণা খানমের পিতা কাওসার ফকির ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই বছর ভুগে মারা গেছে, মাতা সবজান বেগম ঝি এর কাজ করেজীবিকা নির্বাহ করে। সবজান বেগম স্বামীর চিকিৎসায় সর্বস্ব খুইয়ে এখন পিত্রালয় মুকসুদপুর কলেজ মোড়ে বসবাস করে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর