নবগঠিত যুবদল কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৭ জুন) সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন ও সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তারা দলের কেন্দ্রীয় নতুন কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে অভিনন্দন জানান।

গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন তার বক্তব্যে বলেন, “কেন্দ্রীয় যুবদলের এই নতুন কমিটি আমাদের তৃণমূলে নতুন করে প্রাণের সঞ্চার করেছে। আমরা আশা করি, এই কমিটির হাত ধরেই যুবদল আরও শক্তিশালী হয়ে উঠবে এবং দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ডে রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে।”

সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল সবসময় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে। নতুন এই কমিটি দেশ গড়ার কাজে আমাদের প্রতিটি কর্মীকে উদ্বুদ্ধ করবে এবং গণতন্ত্রের ধারাকে আরও সুসংহত করবে।”

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান ও সদস্য সচিব বেলাল হোসেন। এছাড়া জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সাবেক দপ্তর সম্পাদক রাজু বিশ্বাস এবং সাবেক কোষাধ্যক্ষ নুরুল আমিনসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

- Advertisement -

আরও খবর plus!

10 মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর