নড়াইলে বিভিন্ন পূজাঁ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

নড়াইল প্রতিনিধি||
নড়াইলে আসন্ন শারদীয় দূর্গোৎসব করোনার কারনে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নড়াইল শহর টাউন কালীবাড়ী মন্দির প্রাঙ্গনে জেলার বিভিন্ন পূজাঁ কমিটির নেতৃবৃন্দের সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলায় এ বছর ৫৪৪ টি মন্ডপে শারদীয় দূর্গাপূজাঁ অনুষ্ঠিত হবে
নড়াইল জেলা পূজাঁ উদযাপন পরিষদের আয়োজনে জেলা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা এবং বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন  বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচীন চক্রবর্তী, পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু প্রমুখ ।
এছাড়া জেলা পূজাঁ উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কোমল আখি বিশ্বাস, জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মলয় কান্তি নন্দী, সদর উপজেলা পূজাঁ উদযাপন পরিষদের সভাপতি নিখিল সরকার সহ জেলা পূজাঁ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পূঁজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এ বছর নড়াইল জেলায় ৫৪৪ টি মন্ডপে শারদীয় দুর্গোৎস অনুষ্ঠিত হবে। দুর্গোৎসব সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করতে প্রতিটি মন্ডপে পুলিশ, আনসার মোতায়েন করা হবে। পাশাপাশি র‌্যাব ও পুলিশের ষ্ট্রাইকিং ফোর্স কাজ করবে। এছাড়া প্রতিটি উপজেলায় ১টি করে মোবাইল টিম দায়িত্ব পালন করবে।
করোনার ভাইরাস সংক্রমনের কারণে স্বাস্থ্যবিধি মেনে জনসমাগম এড়িয়ে চলা এবং প্রতিটি পুূজাঁ কমিটিকে স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর