বশেমুরবিপ্রবি-তে কর্মচারী সমিতির কর্মবিরতি ও অবস্থান 

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্থায়ী ভিসির দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি অনিদৃষ্টকালীন কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন শুরু করেছে।

আজ বুধবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচীর আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভিসি না আসা পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচী অব্যাহত ভাবে পালন করা হবে বলে   আন্দোলনকারীরা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের আপগ্রেডেশন / পদোন্নতি নীতিমালা সংশোধন, বেতন স্কেল অনুযায়ী ওভার টাইম নীতিমালা প্রনয়ন, কর্মচারীদের কোয়াটার শতভাগ নিশ্চিত করণ, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের বেতন পরিশোধ এবং কর্মচারীদের নায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষে স্থায়ী ভিসি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যহত থাকবে।

পূর্ববর্তী খবর...
পরবর্তী খবর...
- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর