বাস চাপায় এক মটর সাইকেল আরোহী নিহত, আহত ১৫ বাসযাত্রী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে বাস চাপায় শাহারুল আলম ইরান (৩০) নামে এক মটর সাইকেল আরোহী নিহত ও ১৫ বাসযাত্রী আহত হয়েছেন।

আজ শনিবার বিকাল সোয়া ৩টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার তুতবাটি নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত ইরান গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের নূর জালাল মজুমদারের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানিয়েছেন, গোপালগঞ্জ শহর থেকে মটর সাইকেলে করে সদর উপজেলার সুলতানশাহী গ্রামে ফিরছিলেন ইরান ও তার এক আত্মীয়। ঘটনাস্থলে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মটর সাইকেলটিকে চাপা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে মটর সাইকেল ও বাসের ১৬যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহারুল আলম ইরান মারা যায়। অন্য আহত ৯জন গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর