বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কোটালীপাড়ায় মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি।।
বিজয়ের মাসে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবিরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার উপজেলা পরিষদের সামনের সড়কে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, সরকারি শেখ রাসেল কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ বাড়ৈ, কাজী মন্টু কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার, ইউ.পি চেয়ারম্যান ভীম চন্দ্র বাড়ৈ, হান্নান শেখ, শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা  সেচ্ছাসেবক লীগের আহবায়ক নারায়ণ চন্দ্র দাম, যুগ্ম আহবায়ক বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, যুবলীগ নেতা মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার বক্তব্য রাখেন।
বক্তরা বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবিরের উপর হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার সংসদ ভবন এলাকা থেকে বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবিরকে সন্ত্রাসীরা তুলে নিয়ে বেদম মারপিট করে কেরানীগঞ্জের আটি বাজার এলাকায় ফেলে রেখে যায়। বর্তমানে তিনি ঢাকার সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর