মুকসুদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের মুকসুদপুরে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওবাইদুর শেখকে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ। বুধবার রাত ১০টার সময় উপজেলার আইকদিয়া প্রাইমারী স্কুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে মাদক মামলায় গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী ওবাইদুর শেখ আইকদিয়া গ্রামের খবির শেখের ছেলে।
মুকসুদপুর থানার এসআই জামিরুল ইসলাম জানান, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়ার নির্দেশনায় মাদক মামলাসহ বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার আইকদিয়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী ওবাইদুরকে ২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে মাদক মামলায় গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর