মুকসুদপুরে মহারাজপুর ইউপি চেয়ারম্যান-এর বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন মিয়ার বিরুদ্ধে মারধর-নিয্যাতন, হামলা-ভাংচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী গ্রামবাসী। উপজেলার লোহাইড় গ্রামবাসী এ সংবাদ সম্মেলন করে।

শনিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী এবাদত মোল্যা ও মোহাম্মদ মোস্তাক জামাল। এসময় লোহাইড় গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।

তারা অভিযোগ করে বলেন, বিগত ইউপি নির্বাচনে তারা সালাউদ্দিন মিয়ার প্রতিপক্ষের পক্ষে কাজ কারেন।এরপর চেয়ারম্যান নির্বাচিত হয়ে ও আওয়ামী লীগের ক্ষমতাবলে লাঠিয়াল বাহিনী দিয়ে তাদের উপর অত্যাচার চালিয়েছেন এবং বিভিন্ন লোকের জমিজমা দখল করেছেন।

এছাড়া কিশোর গ্যাং দিয়ে এলাকায় লুটপাট ও চাঁদাবাজী করেন।এছাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর হওলাদার ও তার ছেলে মিলন হওলাদার দলের ক্ষমতা দেখিয়ে বিভিন্ন সময় বাড়ী ঘর ভাংচুর করে লুটপাট চালিয়েছেন।এতে ভুক্তভোগীসহ গ্রামবাসীর জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। অনেকেই জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত রয়েছেন।

দ্রুত এসব আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা। বর্তমানে মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন মিয়া গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর