শহীদ চুন্নু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে বিজয় দিবস উপলক্ষে শহীদ চুন্নু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়ছে। এনআরবিসি ব্যাংকের পৃষ্টপোষকতায় জেলা ভলিবল ক্লাব এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে। বুধবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম মাঠে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান।

এসময় এনআরবিসি ব্যাংকের ম্যানেজার আনিসুর রহমান আনিস, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম নান্টু, আব্দুল মান্নান মানি, জেলা যুবলীগের প্রচার সম্পাদক আশিকুল আলম শিমুল, ব্যাডমিন্টন উপ-কমিটির আহবায়ক রিপন কাজী, সদস্য সচিব শেখ মোরশেদ আহমেদ, জেলা ভলিবল ক্লাবের সাধারণ সম্পাদক সবুজ কুমার দত্ত উপস্থিত ছিলেন।

এ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহন করছে। লীগ পদ্ধতিতে খেলা এ টুর্নামেন্টের ফাইনাল আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর