সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরন, মাস্ক ও খাবার বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জে সুবিধা বঞ্চিত দরিদ্র ৫০জন শিশুর মাঝে শিক্ষা উপকরন, মাস্ক ও খাবার বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন গোপালগঞ্জ গ্রীন যুব ক্লাবের পক্ষ থেকে এসব বিতরণ করা হয়।

বুধবার বিকেলে শহরতলীর মান্দারতলা এলাকার স্বপ্নের ঠিকানায় বসবাসরত এসব শিশুদের মাঝে শিক্ষা উপকরন ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  শিকদার মোহাম্মদ দীন ইসলাম।

গোপালগঞ্জ গ্রীন যুব ক্লাবের সাধারন সম্পাদক সাফায়েত হোসেন সাফু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে  প্রদীপ কুমার সিকদার, গোপালগঞ্জ গ্রীন যুব ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফোরকান মোল্লা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আসাদুজ্জামান লিমন উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা স্বপ্নের ঠিকানায় বসবাসরত সুবিধা বঞ্চিত দরিদ্র ৫০জন শিশুদের হাতে শিক্ষা উপকরন, মাস্ক ও এক বেলার খাবার তুলে দেন।

গোপালগঞ্জ গ্রীন যুব ক্লাবের সাধারন সম্পাদক সাফায়েত হোসেন সাফু বলেন, স্বপ্নের ঠিকানায় বসবাসরত শিশুরা দরিদ্র পরিবারের ও সুবিধা বঞ্চিত। এখানকার শিশুরা অর্থিক অভাবে ঠিক মত পড়ালেখা করতে পারে না। এসব শিশুদের সাহায্যার্থে আমরা শিক্ষা উপকরণ খাতা, কলম, মাস্ক ও এক বেলার খাবার তাদের হাতে তুলে দিয়েছি। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর