বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

A fine of 50,000 rupees was imposed on the sand trader

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে সরকারি জায়গা থেকে অবৈধভবে বালু উত্তোলনের দায়ে জুয়েল বিশ্বাস (৪২) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জুয়েল বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া দক্ষিণ পাড়া গ্রামের এয়ার আলী বিশ্বাস-এর ছেলে।

immage 1000 02

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার মিলন সাহা সরকারি জায়গা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিজড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি নিজড়া দক্ষিণ পাড়া গ্রামে সরকারি জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী জুয়েল বিশ^াসকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার মিলন সাহা বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই ব্যবসায়ীকে জরিমানার করা হয়েছে। পাশাপাশি ড্রেজার মেসিনের পাইপ ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর