‘BCOS-বন্ধু বাজার’

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

অনলাইনে ক্রেতা-বিক্রেতাদের চাহিদা ও নিরাপদ কেনাকাটাকে প্রাধান্য দিয়ে উদ্বোধন করা হয়েছে,দেশের অন্যতম ডিজিটাল প্ল্যাটফর্ম ‘BCOS-বন্ধু বাজার’। যার আনুষ্ঠানিক যাত্রা শুরু আগামী ১৬ আগস্ট (রবিবার)।
শুক্রবার সকালে (১৪ আগস্ট) রাজধানীর মিরপুর-১৪ নম্বরে ‘BCOS-বন্ধু বাজার’ এর কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় এর প্রতিষ্ঠাতা সদস্যরা উপস্থিত থেকে কেক কাটেন।
‘BCOS-বন্ধু বাজার’ এর প্রধান নির্বাহী ডা. কোরবান আলী বলেন,ডিজিটাল এই প্ল্যাটফর্মে ক্রেতা-বিক্রেতাদের নানা সুযোগ-সুবিধা দেয়া হবে। এখানে রাখা হয়েছে কয়েক হাজার মানসম্মত পণ্য। খুচরা ও পাইকারি বেচাকেনার সুযোগ রয়েছে। দেশি-বিদেশি পণ্যের সমাহার থাকছে বন্ধু বাজারে। তবে দেশি পণ্যকেই প্রাধান্য দেয়া হবে। যেকোনো উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিনামূল্যে রয়েছে নিবন্ধনের সুযোগ।
তিনি আরও জানান, ‘BCOS-বন্ধু বাজার’ এর উদ্বোধন অফার হিসেবে ক্রেতাদের জন্য রাখা হয়েছে ৫% ছাড়। সাথে থাকছে প্রথম ১০ দিন ফ্রি ডেলিভারি। নিরাপদ ও বিশুদ্ধ খাদ্য সরবরাহ নিশ্চিত করা, ন্যায্যমূল্য নিশ্চিত করা,চাহিদা মোতাবেক সহজলভ্য এবং জরুরি অবস্থায় পণ্য সরবরাহ অব্যাহত রাখা হবে। আপাতত ফেসবুক গ্রুপের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন সবাই। শিগগিরই চালু হবে তাদের ওয়েবসাইট।
বৈশ্বিক বাজারে তীব্র প্রতিযোগিতার দিনে অনলাইন কেনাকাটায় ‘BCOS-বন্ধু বাজার’ শীর্ষে পৌঁছে দিতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন প্রধান নির্বাহী ডা. কোরবান আলীসহ সব সদস্যরা।-প্রেস বিজ্ঞপ্তি

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর