একুশে টেলিভিশনের ২৩ বছরে পদার্পন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে একুশে টেলিভিশনের ২৩ বছরের পদার্পন পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে রিপোর্টার্স ফোরাম কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোঃ নাজমুল হাসান।

002

একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি একরামুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না ও গোপালগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ আলামিন ইসলাম।

অন্যান্যের মধ্যে রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলাম, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক রাজিব আহম্মেদ রাজু, সাংবাদিক মোস্তফা জামান, সঞ্চয় বিশ্বাস, ‍উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মহসিন উদ্দিন সিকদার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিটিভির টুঙ্গিপাড়া প্রতিনিধি মেহেদী হাসান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর