গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৭ টায়

The main congregation of Eid in Gopalganj will be at 8 am

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে।দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়।

আবহাওয়া প্রতিকুল হলে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় কোর্ট মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এ ছাড়া পুলিশ লাইন মাঠে আরো একটি জামাত অনুষ্ঠিত হবে।ঈদের প্রধান জামাতের ইমামতি করবেন মাওলানা হাফিজুর রহমান।

আজ রোববার দুপুরে ঈদের প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন দফতরের প্রধানগন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর