গোপালগঞ্জে উদীচীর সম্মেলন ; নাজমুল সভাপতি, রাজু সাধারন সম্পাদক

Udichi Conference in Gopalganj; Nazmul President, Raju General Secretary

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে উদীচীর এয়োদশ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মোঃ নাজমুল ইসলামকে সভাপতি ও আনিসুর রহমান রাজুকে সাধারন সম্পাদক করে ৩৭ সদস্যের কমিটি ঘোষনা করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, হরেন্দ্রনাথ মন্ডল, প্রসুন মন্ডল, মশিউর রহমান, অর্চনা রায়, অশোক কর্মকার, অমিতোষ বিশ্বাস, হিরন্ময় ওঝা, সহ-সাধারন সম্পাদক রনেন মন্ডল, তাপস চক্রবর্তী, কোষাধ্যক্ষ অমিতাভ হীরা, সম্পাদক মন্ডলী বিশ্বজিৎ বাকচী বিষু, জয়ন্ত বিশ্বাস নয়ন, তন্ময় বাকচী তনু, রিয়াজুল ইসলাম, ফরিদুল্লাহ, প্রীতিলতা, কবিতা হক, সদস্য অধ্যাপক ফিরোজ আহম্মেদ, গাজী লতিফ, রতন সেন কংকন, প্রদ্যোত রায়, আরিফ মাহামুদ নাজু, সুনির্মল দাস বাপী, শিউলী, সিয়াম, নুপুর মন্ডল, রিপন মন্ডল, তাপস বিশ্বাস ও বিপাশা অধিকারী।

01 10

শুক্রবার সকালে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি মিলনায়তনের সম্মেলন কক্ষে এ সম্মেলনের প্রখম পর্ব অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল আলম, প্রগতি লেখক সংঘের সাধারন সম্পাদক দীপংকর গৌতম, উদীচী কেন্দ্রীয় সংসদের সম্পাদক মন্ডলীর সদস্য সুরাইয়া পারভীন লিরা, গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সাধারন সম্পাদক আনিসুর রহমান রাজুসহ উদীচীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর শেখ ফজলুল হক মনি মিলনায়তন থেকে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় পুর্নাঙ্গ কমিটি গঠনের জন্য একটি সাবজেক্ট কমিটি গঠন করে তারা বিকেল সাড়ে ৪ টায় পুর্নাঙ্গ কমিটি ঘোষনা দেন।

পরে বিকেলে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে গোপালগঞ্জ জেলা উদীচী সংসদ ও কোটালীপাড়া শাখা ও রঘুনাথপুর শাখা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর