করোনাকালীন সময়ে চিকিৎসা সেবাসহ নানাবিধ কার্যক্রমে সেনাবাহিনী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

প্রাণঘাতী করোনা মোকাবেলায় মানবতা আর দায়িত্ববোধের অপূর্ব সমন্বয়ের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে করোনা যুদ্ধ জয়ের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

চলমান করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর সিএমএইচসহ মেডিক্যাল কোরের সকল সদস্যগণ প্রথম সারির যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সেই দায়িত্বের অংশ হিসেবে ইতোমধ্যে দেশের সকল জেলায় গর্ভবতী ও প্রসূতি নারীদের মৃত্যুর ঝুঁকি হ্রাসে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা। এছাড়াও প্রায় প্রতিদিনই দেশের প্রত্যন্ত অঞ্চলে হত দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে সেনাসদস্যরা পাশাপাশি স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহার করতে প্রয়োজনীয় সচেতনতামূলক প্রচারণা, সত্যিকারের দুস্থ মানুষের বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ বিতরণ, ঈদকে সামনে রেখে গণপরিবহন ও কোরবানির পশুর হাটে নজরদারি বৃদ্ধিসহ নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

 

অন্যদিকে আম্পান মোকাবেলায় ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিক জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।-প্রেস বিজ্ঞপ্তি

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর