গোপালগঞ্জে ২৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ২৩৫ পিস ইয়াবাসহ শিপন শেখ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

রবিবার রাতে মুকসুদপুর উপজেলার হরিশ্চর গ্রামে থেকে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শিপন শেখ মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা গ্রামের মোজহার শেখের ছেলে।

র‌্যাব-৮ এর কোম্পানী স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক মো: রবিউল ইসলাম জানান, মাদক বেচা কেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে হরিশ্চর গ্রামে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় ওই স্থান থেকে মাদক ব্যবসায়ী শিপন শেখকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ২৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শিপন শেখ দীর্ঘদিন ধরে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মুকসুদপুর থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর