কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের ৩০ বছর পূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার তারাকান্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
কথাসাহিত্যিক ও জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার (কাস্টমস) অরুণ কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা ক্যাম্পটির উদ্ধোধন করেন।
ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের সভাপতি বিপ্লব বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সুমন্ত কুমার হালদার, সাবেক সভাপতি সাংবাদিক প্রশান্ত অধিকারী, অ্যাড. খান চমন-ই- এলাহি, সমাজসেবক সুরুজিত বিশ্বাস, ডাক্তার হরিপদ রায়, সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।
কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস বলেন, ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘ প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় এ বছর তারা ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। তাদের এই কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাক এই প্রত্যাশা করছি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর