Home ব্রেকিং নিউজ... কোটালীপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কোটালীপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কোটালীপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড প্রতিরোধ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও কোটালীপাড়া এপির সহযোগিতায় একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ জাকারিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, লক্ষ্মী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, অফিস সহকারী আবুল কাসেম, কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে অগ্নিকান্ড প্রতিরোধ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here