কোটালীপাড়ায় ফেসবুকে পিতা নিয়ে কটুক্তি করার প্রতিবাদে পুত্রের সংবাদ সম্মেলন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় রতাল গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাদের মিয়াকে নিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার পুত্র প্রকৌশলী মোঃ আলী আজগর ।

আজ শুক্রবার বেলা ১১ টার দিকে কোটালীপাড়া উপজেলার রতাল শফিজদ্দিন মাদ্রাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রকৌশলী মোঃ আলী আজগর লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কতিপয় ছাত্র নামধারী ব্যক্তি আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার পিতা আব্দুল কাদের মিয়া ও ভাই মোঃ শওকত আলীকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে গত ২৭ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে আমার ভাই মোঃ শওকত আলী গত ১ সেপ্টেম্বর বাদী হয়ে কোটালীপাড়ার ডহর গ্রামের সাজ্জাদ সুমন (২৯), দক্ষিন হিরন গ্রামের সৈয়দ রাসুল (২৩), আলিঠাপাড়া গ্রামের শেখ রাসেল (২১), খানারপাড়া গ্রামের নিজামী ইয়াদুল (২৩), নিসার নিজামী (১৯), বিন লাদেন (২৩), ছোটন চৌধুরী (৩৩), সোনাটিয়া গ্রামের শাহ সোহেল (২৯), বাগান উত্তরপাড়া গ্রামের কাজী সজীব (২৫), ডহরপাড়া গ্রামের ইমন মুন্সি (২১), জি এস জামির  ও কুশলা গ্রামের এস এম নাজমুল সাকিব নামে  ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।

তিনি আরো বলেন, আমার পিতা আব্দুল কাদের মিয়া যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। যার ফলে আমাদের সিকির বাজারের ৪টি ব্যবসা প্রতিষ্ঠান রাজাকাররা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল । আমাদের অধিকাংশ আত্মীয়স্বজন মুক্তিযোদ্ধা ও আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। আমার ভাই মোঃ শওকত আলী বর্তমান সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা । ছাত্রজীবনে তিনি বুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তাই এই মিথ্যা প্রচারণার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দাড়িয়া, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা স্বেচ্ছসেবক লীগের আহবায়ক নারায়ণ চন্দ্র দাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরাসহ আব্দুল কাদের মিয়ার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর