গোপালগঞ্জে পানিতে ডুবে মৃত দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামে পানিতে ডুবে মৃত দ্ইু শিশুর পরিবার প্রধানকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান খান শিশু দু’টির বাবা রুহুল খান ও তারা মিয়া কাজীর হাতে দশ হাজার  করে টাকার চেক দুটি তুলে দেন। এসময় সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সায়াদ উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, করপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান, মোঃ কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
গত ২৫ জুলাই করপাড়া গ্রামের একটি পুকুরে পানিতে ডুবে মৃত শিশু ফাতেমা (৫) ও তামান্নার (৬) বাবা রুহুল খান ও তারা মিয়া কাজী চেক হাতে পেয়ে বলেন, আমরা অটোভ্যান চালিয়ে সংসারের খরচ জোগাই। এই টাকা দিয়ে ভ্যানে নতুন ব্যাটারী লাগাবো। এতে আমাদের আয় বাড়বে, সংসার ভাল চলবে।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান খান বলেন, একটি পরিবারের সন্তান, পরিবার প্রধান বা কেউ মারা গেলে ওই পরিবারটি তাৎক্ষনিকভাবে অসহায় হয়ে পড়ে। আমরা সেই পরিবারের সংবাদ পেলে অসহায় পরিবারটির পাশে দাড়াই। এ পর্যন্ত আমরা এ বছরে সদর উপজেলার দূর্ঘটনায় মৃত ১৪টি পরিবার, আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫১ টি পরিবার, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৭ টি পরিবার ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ টি পরিবারের পাশে দাড়িয়ে সহযোগীতা করেছি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর