গোপালগঞ্জে এক নারীসহ সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ সাজাপ্রাপ্ত দুই আসামকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রাম ও সকালে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ভাকুড়ি গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামের মৃত কার্ত্তিক ঠিকাদারের ছেলে টিপু ঠিকাদার (২৮) ও মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ভাকুড়ি গ্রামের মুক্তা আক্তার(৩৫)।

কাশিয়ানী থানার এস আই আলমগীর কবির জানান, চুরি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী টিপু টিকাদার নিজ বাড়ীতে পালিয়ে রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওড়াকান্দি গ্রামের অভিযান চালানো হয়। এসময় নিজ বাড়ী থেকে টিপুকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর মিয়া জানান, প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী মুক্তা আক্তার ভাকুড়ি গ্রামে অবস্থান করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। একটি প্রতারণা মামলায় বিজ্ঞ আদালত তাকে ২ বছর সশ্রম কারাদন্ড এবং ২ হাজার টাকা জরিমানা করে। এরপর থেকে সে পলাতক ছিল।

তারা আরো জানান, আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর