Home জাতীয় গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

০
গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোহনা রিপোর্ট।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কয্য নির্মাণে বিরোধীতা করে অপপ্রচার চালানোর প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এ কর্মসূচী পালন করে।

আজ শুক্রবার সকাল থেকে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে জড়ো হয় নেতার্মীরা। পরে সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহ-সভাপতি শেখ রুহুল আমীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, জেলা আইনজীবী বার সমিতির সাধারন সম্পাদক এম জুলকদর রহমান, স্বাচিপের ভারপ্রাপ্ত সভাপতি প্রহ্লাদ চন্দ্র বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নাসিমা খানম, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক বিএম আলম সিদ্দীকী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা যুব মহিলালীগের সভাপতি পড়শিয়া সুলতানা, জেলা যুবলীগের সভাপতি জিএম সাহাবুদ্দিন আজম, জেলা মৎস লীগের সদস্য সচিব প্রভাসন বাড়ৈ বক্তব্য রাখেন।

এসময় বক্তরা অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার পাশাপশি দেশের সকল জেলায় বঙ্গবন্ধুর ভাস্কয্য নির্মাণের দাবী জানায়। এ কর্মসূচীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতার্মীরা অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here