Home ব্রেকিং নিউজ... গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় ২৬ টি কেন্দ্রে ১৫ হাজার ২৫৯জন অংশ নিচ্ছে

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় ২৬ টি কেন্দ্রে ১৫ হাজার ২৫৯জন অংশ নিচ্ছে

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় ২৬ টি কেন্দ্রে ১৫ হাজার ২৫৯জন অংশ নিচ্ছে

সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও শান্তিপূর্নভাবে আজ বৃহস্পতিবার এস.এস.সি পরীক্ষা শুরু হয়েছে। গোপালগঞ্জে এ বছর ২৬ টি কেন্দ্রে ১৫ হাজার ২৫৯জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

immage 1000 03

এর মধ্যে এস.এস.সি পরীক্ষায় ১৬ টি কেন্দ্রে ১২ হাজার ৯৫৭ জন, এস.এস.সি(ভোকেশনাল)৫টি কেন্দ্রে ১ হাজার ১৪৮জন এবং দাখিল পরীক্ষায় ৫টি কেন্দ্রে ১ হাজার ১৫৪ জন রয়েছে।

immage 1000 02

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এস.এস.সি পরীক্ষার এস.এম মডেল সরকারী উচ্চ বিদ্যালয় ও সরকারী বিনাপানি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন এবং শান্তিপূর্নভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন। কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, জেলার ২৬ টি কেন্দ্রে যাতে শান্তিপূর্ন ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় সে জন্য ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১৪টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)সালমা পারভিন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here