গোপালগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রি‌পোর্টার।।

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বিএসসি ইঞ্জিনিয়ার শেষ বর্ষের মেধাবী ছাত্র সুমন খান হত্যা মামলার প্রধান আসামি হুমায়ুন কবীর বিল্লাল খানকে গ্রেফতার ও মামলাটি দ্রুত বিচার আইনের হস্তান্তরের দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মুকসুদপুরের চন্ডিবর্দি বাসস্ট্যান্ড মোড়ে ঘণ্টাব্যাপী এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে হাতে হাত ধরে এ মানববন্ধন পালন করা হয়।

এ সময় নিহতের বোন শিলা বেগম, ভাই রুহুল আমিন খান রিপনসহ অন্যরা বক্তব্য রাখেন।

মুকসুদপুর উপজেলার পূর্ব ভাকুড়ী গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বিএসসি ইঞ্জিনিয়ার শেষ বর্ষের মেধাবী ছাত্র সুমন খানের সাথে প্রতিবেশী হুমায়ুন কবীর বিল্লাল খানের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ৩০ অক্টোবর সকালে পূর্ব পরিকল্পিত ভাবে হুমায়ুন কবীর খান বিল্লাল-এর নেতৃত্বে একদল সন্ত্রাসী সুমন খানকে এলোপাতাড়িভাবে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনার পর সুমনের বড় ভাই রুহুল আমিন খান রিপন বাদী হয়ে হুমায়ুন কবীর খান বিল্লাল সহ ১৬ জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু মামলার প্রধান আসামিকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর