গোপালগঞ্জে বাকীতে মাল না দেয়ায় মুদী দোকানীকে হত্যা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জ সদর উপজেলার খানারপাড় গ্রামের মুদি দোকানী গাউজ দা‌ড়িয়া(৪৫)হত্যা মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকীতে মাল না দেয়ায় ওই ব্যবসায়ীকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গত ২ ফেব্রুয়ারী রাতে ঘুম থেকে উঠিয়ে ওই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়।তিনি নিজ মুদী ঘুমিয়ে ছিলেন।পরে বাড়ির পাশে পুকুরে লাশ ফেলে দেয়। পরের দিন ৩ ফেব্রুয়ারী সকালে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় জনগন পুলিশে খবর দেয়।পুলিশ নানাভাবে তদন্ত করে একই এলাকার ইস্রাফিল মোল্লা, আজিজুর দাড়িয়া ও বজলু দাড়িয়াকে গ্রেফতার করে।

আজ রোববার (৬ ফেব্রুয়ারী)সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ)নিহাদ আদনান তাইয়ান সাংবাদিকদেরকে জানান, ধারের টাকা, দোকানে বাকির টাকা চাওয়া, নতুন করে বাকী না দেয়া এবং লোকজনের মধ্যে বাকি টাকা চেয়ে লজ্জা দেয়ার কারনে হত্যাকারীরা মুদী দোকানীকে হত্যা করে বলে পুলিশ জানায়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর