স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ পরমানু কৃষিগবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও প্রতিকূল আবহাওয়া সহিষ্ণু বিনা মসুর-৮ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জে। আজ সোমবার কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে অনুষ্ঠিত এই মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা-র মহাপরিচালক ড. মির্জা মোঃ মোফাজ্জল ইসলাম। গোপালগঞ্জ বিনা উপ-কেন্দ্রের ইনচার্জ মোঃ রবিউল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিনা-র বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারী ও ফার্ম ম্যানেজার আলমগীর কবিরসহ স্থানীয় কৃষকরা বক্তব্য রাখেন।