গোপালগঞ্জে ৩৯০ কেজি ভেজাল সার জব্দ, ৫ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৩৯০ কেজি ভেজাল সার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ভেজাল সার রাখার দায়ের ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার(৩০ ডিসেম্বর)দুপুরে কাশিয়ানী উপজেলার মাজড়া বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত এ জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্রাজিস্ট্রেট ফারজানা জান্নাত জানান, মাজড়া বাজারের একটি দোকান ভেজাল সার মজুদ করে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এসময় মাজড়া বাজারের ব্যবসায়ী মোঃ ইয়াসিন মোল্লার দোকান থেকে ৩৯০ কেজি ভেজাল জিংক ও এমওপি সার জব্দ করা হয়।পরে ভেজাল সার মজুদ ও বিক্রি করার দায়ে ব্যবসায়ী মোঃ ইয়াসিন মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত ভেজাল সার নষ্ট করা হয়।

এ অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসুদন দে উপস্থিত ছিলেন।

অপরদিকে, টুঙ্গিপাড়ায় কৃষি সনদ ছাড়া, মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সংরক্ষণ ও মূল্য তালিকা না রেখে পণ্য বিক্রির অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে উপজেলার পাটগাতী বাজারে এ অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার জানান, কৃষি সনদ না থাকা সত্ত্বেও কৃষি পণ্য বিক্রির অপরাধে ব্যবসায়ী মনোজ ঘরামীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সংরক্ষণ ও মূল্য তালিকা না টাঙিয়ে রেখে পন্য বিক্রির অপরাধে আরো তিন ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর