গোপালগঞ্জে ১ হাজার শিক্ষার্থীর জন্য টুপি হস্তান্তর

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য ১ হাজার টুপি হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে  টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে ১ হাজার শিক্ষার্থীর মাঝে বিতরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. মঈনুল হক ২০ টি মাদ্রাসার শিক্ষকের হাতে এসব টুপি  তুলে দেন।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, উপ-সহকারী প্রকৌশলী তরিকুল আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক বলেন, উপজেলার মাদ্রাসা গুলোতে অনেক দরিদ্র শিক্ষার্থীরা পড়াশোনা করে। কয়েকটি মাদ্রাসা পরিদর্শনে গিয়ে দেখেছি অনেক শিক্ষার্থীর টুপি নোংরা ও ছেঁড়া। তাই সেসব দরিদ্র শিক্ষার্থীদের জন্য টুপি উপহার দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি মাদ্রাসার শিক্ষার্থীদের টুপি উপহার দেওয়া হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর