নির্বাচন বিলম্বিত হলে বাংলাদেশের গণতন্ত্র সংকটের মধ্যে পড়ে যাবে- ড. আসাদুজ্জামান রিপন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন,নির্বাচন যদি বিলম্বিত হয়, তাহলে বাংলাদেশের গণতন্ত্র সংকটের মধ্যে পড়ে যাবে। নির্বাচন যদি বিলম্বিত হয়, বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করা হবে । কোন কোন রাজনৈতিক দল আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছে।  নারী আসনে সরাসরি ভোটের কথা বলছেন। তাদের মাথায় কি আছে? আমি জানি না আল্লাহ জানেন। তারা পুরো পরিস্থিতি নিয়ে হ-য-ব-র-ল করার তালে আছে। তারা নির্বাচন বিলম্বিত করা ষড়যন্ত্র করছে । কারণ অনেক রাজনৈতিক দলের ৩ শ’ আসনে মনোনয়ন দেওয়ার লোক নেই।

১৭ বছর পর আজ সোমবার (৩০ জুন) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব  কথা বলেন।

immage 1000 08

টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল মাঠে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আহবায়ক শেখ সালাহউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান ও সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী। বিশেষ বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কাজী আবুল খায়ের।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান বাবলু, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান নাসির,  পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) আহবায়ক সুশান্ত সরকার, সদস্য সচিব এমদাদ মোল্লা প্রমূখ ।   

immage 09

ড. আসাদুজ্জামান রিপন আরো বলেন, প্রতিবেশী দেশ ভারত নানা ভাবে দুর্বল করার জন্য সরকারের প্রতি চাপ সৃষ্টি করছে। ইতমধ্যে সীমান্ত দিয়ে পণ্য আমদানী রফতানী করতে না পরে সেজন্য বাঁধা সৃষ্টি করছে। কারণ বাংলাদেশের সব দিয়ে দেওয়ার মতো বন্ধু রাষ্ট্র  নেই  শেখ হাসিনা এক সময় বলতেন, ভারতকে এতকিছু দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। সারা জীবন মনে রাখার কারণে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত এখন আমাদের কাছে যা চায়, তা  পায়না বলে এই বাংলাদেশের মানুষকে শাস্তি দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে অশান্ত রাখার জন্য একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে। ভারত সরকারকে বলতে চাই আপনারা  কি এখন আওয়ামী বান্ধব প্রতিবেশী থাকবেন, নাকি জনগন বান্ধব প্রতিবেশী হবেন। দক্ষিণ এশিয়ায় ভারত এখন বন্ধুহীন দেশ হয়ে পড়েছে। তাদের এখন আর প্রতিবেশী বন্ধু রাষ্ট্র নেই। বাংলাদেশের সাথে ভারত একেবারে শত্রুতা সৃষ্টি করছে।

বর্তমান অন্তর্বতী সরকারকে আহবান জানাবো , আমদের পররাষ্ট্র নীতি নতজানু  হওয়ার কোন কারণ নেই। ভারত যদি আমাদের আমদানী-রফতানী বন্ধ করে দেয়, তা হলে আমাদেরও উচিৎ হবে ভারত থেকে যে সমস্ত পন্য আমরা আমাদানী করি সেটা বন্ধ   করলে অসুবিধা নেই। আমাদের দেশের মানুষ সংগ্রাম করে বেঁচে থাকবে। ভারত যদি আমদানী-রফতানী বন্ধ করে দেয়, আমরা বাংলাদেশের মানুষ সাবলম্বী হয়ে বাঁচব।  ভারতের অন্যায় আবদারের কাছে আমরা মাথানত করবো না। নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের মানুষ পছন্দ করেন না। কারণ ভারত বাংলাদেশের জনগনের বিরুদ্ধে যে সমন্ত ব্যবস্থা নিচ্ছে, তার বিরুদ্ধে সরকারকে পাল্টা ব্যবস্থা গ্রহনের জন্য আহবান জানাচ্ছি।

১৭ বছর পর এ সম্মেলনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সাজসাজ রব বিরাজ করছিলো। বিভিন্ন সড়কে নির্মাণ করা হয় তোরণ। বৃষ্টি উপেক্ষা করে উৎসবের আমেজে হাজার-হাজার নেতা-কর্মী এ সম্মেলনে অংশ নেয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা পরিবেশন করা হয়।  

সম্মেলনের দ্বিতীয় পর্বে শেখ সালাহউদ্দিন আহম্মেদকে সভাপতি ও মনিরুজ্জামান বাবলুকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষনা করা হয়। এছাড়া  এমদাদ হোসেন মোল্লাকে সভাপতি ও জিহাদুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট টুঙ্গিপাড়া পৌর বিএনপির কমিটি ঘোষনা করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর