Home গোপালগঞ্জ সংবাদ টুঙ্গিপাড়ায় নদী ভাঙ্গনে ১০ গ্রামের ৩০ হাজার লোকের সড়ক যোগাযোগে দুর্ভোগ।।

টুঙ্গিপাড়ায় নদী ভাঙ্গনে ১০ গ্রামের ৩০ হাজার লোকের সড়ক যোগাযোগে দুর্ভোগ।।

টুঙ্গিপাড়ায় নদী ভাঙ্গনে ১০ গ্রামের ৩০ হাজার লোকের সড়ক যোগাযোগে দুর্ভোগ।।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়াবাড়ী-চিথলীয়া সড়কটির আড়াইশ’ ফিট জায়গা নদী গর্ভে বিলীন হয়েছে।ভেঙ্গে গেছে চলাচলকারী ১০ গ্রামের মানুষের একমাত্র যোগযোগের মাধ্যম রাস্তাটি।এতে দশ গ্রামের অন্ততঃ ত্রিশ হাজার মানুষের চলাচলে নেমে এসেছে দুর্ভোগ। দ্রুত সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গত ৩০ এপ্রিল (বুধবার) বিকালে নদী ভাঙ্গনের কবলে পড়ে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের সড়াবাড়ী-চিথলীয়া সড়কটির প্রায় ২৫০ ফুট এলাকা। ফলে তারাইল, জামাই বাজার, মামার বাজার, সড়াবাড়ী, চিথলীয়া, লেবুতলা সহ দশ গ্রামের ত্রিশ হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

immage 1000 02

উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের শৈলদাহ নদীর তীরবর্তী গ্রাম সড়াবাড়ির বাসিন্দা লতা বিশ্বাস,তুহঅন মোল্লা,ভ্যানচালক নজরুল ইসলাম এবং মনিকা বিশ্বাস জানান, তীব্র শ্রোতে এর আগেও সড়াবাড়ী-চিথলীয়া সড়কের বিভিন্ন অংশ ভেঙে যায়।একটি কালভার্টও ইতোমধ্যে ভেঙ্গে নদীতে বিলীন হয়েছে। সড়কটি ভেঙ্গে পড়ার পর থেকে ওই সড়ক দিয়ে যানবাহন, মানুষের চলাচল ও পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। এই এলাকার মধ্যে রয়েছে ১টি হাই স্কুল, ২টি প্রাইমারী স্কুল, বাজার, পানির ট্রিটমেন্ট প্লান্ট, কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন প্রতিষ্ঠান।

এখন স্কুল, কলেজ, ক্লিনিক ও উপজেলা সদরে যেতে হচ্ছে অন্ততঃ দশ থেকে পনেরো কিলোমিটার রাস্তা ঘুরে। যার ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এসব এলাকার মানুষদের।

immage 1000 03

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক এরই মধ্যে ভাঙ্গন কবলিত সড়ক ও এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্থ্য পরিবারকে আর্থিক সাহায্য দেয়া হয়েছে। তাকে তার নিজ জায়গায় একটি ঘর নির্মান করে দেবে উপজেরা প্রশাসন। তা’ছাড়া প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলেই রাস্তাটি দ্রুত সংস্কার করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

দ্রুত ওই এলাকায় নদী ভাঙ্গন রোধ করে যাতায়াতের পথ সুগম করতে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন এমন প্রত্যাশা এলাকাবাসীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here