Home ব্রেকিং নিউজ... ডাকাতি মামলার ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

ডাকাতি মামলার ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

ডাকাতি মামলার ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

গোপালগঞ্জের চিহ্নিত ডাকাত সদস্য ও ফরিদপুরের ভাঙ্গা থানার ডাকাতি মামলার ১০ বছরের সাজা প্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ১ নং পলাতক আসামী সুমন শেখকে গ্রেফতার করেছে র‌্যাব।সাভারের হেমায়েতপুর এলাকা থেকে আজ বুধবার রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত সদস্যের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব নিজড়া গ্রামে।সে ওই গ্রামের রতন শেখের ছেলে।

গোপালগঞ্জে র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প ও র‌্যাব-০৪ এর সিপিসি-২ নবীনগর ক্যাম্প এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ খুলনার ভাটিয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার রেজাউল হক। গোপান সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে র‌্যাব সদস্যরা গ্রেফতার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here