দেশব্যাপী সংঘঠিত যৌন হয়রানী ও ধর্ষণের বিরুদ্ধে গোপালগঞ্জে মানববন্ধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

দেশব্যাপী সংঘঠিত যৌন হয়রানী ও ধর্ষণের প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ বুধবার পিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন ও শিক্ষার্থীদের ব্যানারে আলাদাভাবে এ কর্মসূচী পালন কর হয়।স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে ৭ দফা দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে পিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন।

এ সময় তারা বিভিন্ন শ্লোগান লেখা প্লাকার্ড প্রদর্শন করে। পরে তারা ধর্ষণ আইন পুনঃ বিবেচনার মাধ্যমে সর্বোচচ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করাসহ ৭ দফা দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে।

পরে একই স্থানে গোপালগঞ্জের সকল শিক্ষার্থীর ব্যানারে কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা ৫ দফা দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে অংশ গ্রহনকারীরা বিভিন্ন শ্লোগান লেখা প্লাকার্ড প্রদর্শন করে।পরে তারা কোটালীপাড়ায় ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আসামীকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করাসহ ৫ দফা দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে।

 

 

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর