বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী  উপলক্ষে গোপালগঞ্জে বিএনসিসির মাক্স  বিতরন  ও র‌্যালী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার ।।

বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে করোনা প্রতিরোধে মাক্স, জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে করনীয় প্রচার এবং র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর গোপালগঞ্জ বিএনসিসির আয়োজনে ও ২ সুন্দরবন রেজিমেন্ট খুলনা-এর ব্যবস্থাপনায় এ  কর্মসূচী পালিত হয়। স্থানীয় সরকারি বঙ্গবন্ধু কলেজ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু এসব কর্মসূচীর উদ্ধোধন করেন। বাংলাদেশ ক্যাডেট কোরের খুলনার অঞ্চলের সুন্দবন রেজিমেন্টের কমান্ডার মেজর মোঃ জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সরকারি বঙ্গবন্ধু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.মোঃ মহব্বত আলী, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোহাম্মদ সানোয়ার হোসেন।

পরে কলেজ ক্যাম্পাস থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালীটি গোপালগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালি চলাকালীন মাক্স বিহীন মানুষদেরকে মাক্স পরিয়ে দেয়া হয় এবং এ ব্যাপারে সচেতন করা হয়। এছাড়া ডেঙ্গু মশা নিধনে শহরের বিভিন্ন স্থানে মশা মারার স্প্রে করা হয়।

র‌্যালীতে গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক বিএনসিসি সদস্য অংশগ্রহন করে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর