কোটালীপাড়ায় ৪ হাজার শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -
মোহনা রিপোর্ট।।
মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত্বরে জেলা প্রশাসন কর্তৃক গৃহীত ‘আমার বঙ্গবন্ধু’ প্রোগ্রামের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ বই বিতরণ করা হয়।
জেলা প্রশাসক সাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এ বই তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াচুর রহমান, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ মহসীন উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, ওসি শেখ লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান হান্নান শেখ, শিক্ষক লিটন ভক্ত, শিক্ষার্থী পায়েল বালা, হাবিবুল্লাহ শেখ বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক সাহিদা সুলতানা তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই দুটির প্রত্যেকটি শব্দই সত্য। তাই শিক্ষার্থীদের সহপাঠের সাথে এই দুটি বই যোগ করা উচিত।
পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখ তার বক্তব্যে ছাত্রলীগসহ সকল আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই দুটি পড়ার অনুরোধ জানান।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই দুইটি পড়লে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, বঙ্গবন্ধুর পরিচয়, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন সম্পর্কে জানা যাবে। তাই আমি শিক্ষার্র্থীদের এই বই দুটি পড়ার জন্য অনুরোধ করছি। আমরা আগামী মার্চ মাসে এই বই দুটি পড়ার উপর একটি প্রতিযোগীতার আয়োজন করবো।
- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর