Home ব্রেকিং নিউজ... বঙ্গবন্ধুর সমাধিতে ইতালী আওয়ামী লীগ নেতৃবৃ‌ন্দের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে ইতালী আওয়ামী লীগ নেতৃবৃ‌ন্দের শ্রদ্ধা

০
বঙ্গবন্ধুর সমাধিতে ইতালী আওয়ামী লীগ নেতৃবৃ‌ন্দের শ্রদ্ধা

স্টাফরি‌পোর্টার।।

গোপালগ‌ঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইতালী আওয়ামী লী‌গের নব নির্বা‌চিত ক‌মি‌টির নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকে‌লে ইতালী আওয়ামী লী‌গের সভাপ‌তি মো: মাহাতাব হো‌সেন ও সাধারণ সম্পাদক মো: আলমগীর হো‌সে‌নের নেতৃ‌ত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ, জাতীয় ৪নেতা ও ১৯৭৫ এর ১৫আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।

এসময় স‌ম্মেলন প্রস্তুত ক‌মি‌টির আহবায়ক মো: আবু সাঈদ খান, ছাত্রলীগ নেতা মুন্নাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here