বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত; আহত- ১০

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।

গোপাণগঞ্জ বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমীন(৪৫)নামে এক পাট ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ী খুলনার দৌলতপুরের বাসিন্দা।

গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু নাঈম জানান, বিকেলে মাওয়া ঘাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা সেতু ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস বিপরীত মুখি খুলনার দৌলতপুর থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুর্ঘটনায় কবলিত বাস ও প্রাইভেটকার রাস্তার পাশে খাদের পড়ে যায় এবং অন্তত ১১ যাত্রী আহত হয়। গুরুতর আহত রুহুল আমীনকে গোপালগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অন্য আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। নিহতরা দুই ভাই প্রাইভেটকার নিয়ে পাট কেনার জন্য গোপালগঞ্জের মুকসুদপুরে যাচ্ছিল।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর