মুকসুদপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রদর্শনী (কৃষি প্রণোদনা) ২০১৯-২০ অর্থ বছরের পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের বীজ ও অন্যান্য সহায়তা বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (২৮ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর থানার পরিদর্শক তদন্ত সাজেদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কমূকর্তা কৃষিবিদ চৈতন্য পাল, মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান বক্তব্য রাখেন।

মুকসুদপুর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ জানান মুকসুদপুর পৌরসভাসহ ১৬ ইউনিয়নের ৫শ ৪৪ জন কৃষকের মাঝে ১৫ ধরনের সবজির বীঝ বিতরণ করা হয়েছে। সুবিধাভোগীদের প্রত্যেকেই আবাদ খরচ বাবদ ১হাজার ৯শ ৩৫ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাবেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর