গোপালগঞ্জে করোনায় আরো এক ব্যক্তির মৃত্যু; মোট মৃত্যু-১০; আক্রান্ত-৬০৯

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

যুগকথা রিপোর্ট :

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত নিত্যানন্দ বল্লব (৬৭) নামে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।

স্বাস্থ্যবিধি মেনে তার লাশের সৎকার করা হয় বলেও সিভিল সার্জন জানান। নিহতের বাড়ী কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়নখানা গ্রামে।

তিনি আরো জানান, গত ৬ জুন নিত্যানন্দ বল্লবকে কোটালীপাড়া উপজেলা হাসপাতাল থেকে গোপালগঞ্জ সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এর আগে তার করোনা শনাক্ত হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তার পরিবারের লোকজনকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বলা হয়।কিন্তু তারা ঢাকায় নিতে রাজী না থাকায় এখানে তার করোনার চিকিৎসা চলছিলো।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২ জন, টুঙ্গীপাড়ায় ১ জন, কোটালীপাড়ায় ১ জন, কাশিয়ানী ২ জন ও মুকসুদপুর উপজেলায় ৪ জন রয়েছেন।

সিভিল সার্জন আজ রোববার জানিয়েছেন, নতুন করে ২৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৯ জনে । নতুন করে আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ১৫ জন, কোটালীপাড়ায় ৬ জন ও মুকসুদপুর উপজেলায় ২ জন রয়েছেন। আক্রান্তদের আইসোলেশন নেয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ী লকডাউন করা হয়েছে।

মোট আক্রান্তের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ১৫৬ জন, টুঙ্গীপাড়ায় ৮৮ জন, কোটালীপাড়ায় ৯০ জন, মুকসুদপুরে ১৪৭ জন ও কাশিয়ানী উপজেলায় ১২৮ রয়েছেন। সুস্থ বাড়ীতে ফিরেছেন গোপালগঞ্জ সদর উপজেলায় ৪১ জন, টুঙ্গীপাড়ায় ৪০ জন, কোটালীপাড়ায় ৫১ জন, মুকসুদপুরে ৮০ জন ও কাশিয়ানী উপজেলায় ১০০ জন।

মোট আক্রান্তদের মধ্যে ৩১২ জন সুস্থ হয়েছেন, বাকী ২৮৭ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন। জেলায় ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ৫০ জন আক্রান্ত হয়েছেন। এ পর‌্যন্ত জেলায় ৪৯১১ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর