Home ব্রেকিং নিউজ... মুকসুদপুরে নবনির্মিত স্কুল ভবন উদ্বোধন করলেন ফারুক খান

মুকসুদপুরে নবনির্মিত স্কুল ভবন উদ্বোধন করলেন ফারুক খান

০
মুকসুদপুরে নবনির্মিত স্কুল ভবন উদ্বোধন করলেন ফারুক খান

স্টাফ রিপোর্টার।।
মুকসুদপুর উপজেলায় ৪ তলা বিশিষ্ট একটি হাই স্কুলের উদ্বোধন করলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি।

বৃহস্পতিবার সকলে সাড়ে ১০ টায় মুকসুদপুর উপজেলার মহারাজপুর হাইস্কুলের নবনির্মিত এই ভবন উদ্ধোধন শেষে স্কুল মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার পারভেজ আলমের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, সাধারন সম্পাদক রবিউল আলম শিকদার, সহসভাপতি আশরাফ আলী মিয়া প্রমুখ।

গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে নির্মিত ওই ভবনের নির্মান ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here