Home ব্রেকিং নিউজ... মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় ব্র্যাকের নারী কর্মী নিহত

মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় ব্র্যাকের নারী কর্মী নিহত

মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় ব্র্যাকের নারী কর্মী নিহত

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় ব্র্যাক এনজিওর নারী কর্মী সুপর্ণা মজুমদার (৩৫) নিহত হয়েছেন।

 

আজ মঙ্গলবার (৮ মার্চ ) সকাল ১১টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের হলুদ ভিটা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন।

 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, ব্র্যাক এনজিওর বাটিকামারী শাখার দুই কর্মী কামরুল ও সুপর্ণা মজুমদার মোটর সাইকেল যোগে হলুদভিটা থেকে বাহাড়া যাওয়ার সময় সামনে থেকে আসা ট্রাক ( বগুড়া ট ১১-১২৩২) চাপা দিলে ঘটনাস্থলেই সুপর্ণা মজুমদারের মৃত্যু হয়। আহত মটর সাইকেল চালক কামরুলকে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত সুপর্ণা মজুমদার গোপালগঞ্জ সদরের রঘুনাথপুর গ্রামের চিন্ময় চৌধুরীর স্ত্রী।

 

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, উপজেলার হলুদভিটা নামক স্থানে ট্রাকের চাপায় ব্রাক এনজিওর নারী কর্মী সুর্পণা মজুমদার নিহত হয়েছে। লাশ উদ্ধার করে মুকসুদপুর থানায় আনা হয়েছে। মুকসুপুর থানা পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পরবর্তী ব্যবস্থা নিবে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক এবং হেলপার পালিয়ে গেছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here