গোপালগঞ্জে মৎস্য সপ্তাহ বর্তমান সরকারের অগ্রগতি নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

স্টাফ রিপোর্টার।।
গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ পালনের ২য় দিনে আজ বুধবার মৎস্য সম্পদের উন্নয়নে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়েছে। সদর উপজেলার রঘুনাথপুর গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয় হলরুমে দিনব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। রঘুনাথপুর ইউনিয়নের শতাধিক মৎস্যচাষী, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার বিশ্বাস, রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান শ্রীবাস বিশ্বাস এসময় উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী বলেছেন, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ পালনের ২য় দিনে জেলার পাঁচ উপজেলায় একযোগে মৎস্য সম্পদের উন্নয়নে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়েছে। মৎস্য সম্পদের উন্নয়নে এবং মৎস্যচাষী ও জেলেদের জীবন যাত্রার মানোন্নয়নে যা যা করা দরকার তার জন্য বর্তমান সরকার সকল ধরনের পদক্ষেপ গ্রহন করেছে বলে তিনি জেলার মৎস্য চাষীদের আশ্বস্থ করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর